শিশু নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের সহযোগিতা কামনা
নিখোঁজ আবু তালহা মোঃ নুর উদ্দিনের ছেলে। তার জন্মতারিখ ১৩ ডিসেম্বর ২০১৪। তার স্থায়ী ঠিকানা ভোলার লালমোহন উপজেলার চরফ্যাশন এলাকায় বলে পরিচয়পত্রে উল্লেখ রয়েছে।

শিশু নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের সহযোগিতা কামনা
নিজস্ব প্রতিবেদক, নয়া দুনিয়া
রাজধানীর ঢাকা উদ্যানের তালিমুল কোরআন মডেল মাদ্রাসা থেকে যাওয়ার সময় মোঃ আবু তালহা নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটিকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজ আবু তালহা মোঃ নুর উদ্দিনের ছেলে। তার জন্মতারিখ ১৩ ডিসেম্বর ২০১৪। তার স্থায়ী ঠিকানা ভোলার লালমোহন উপজেলার চরফ্যাশন এলাকায় বলে পরিচয়পত্রে উল্লেখ রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসহ বিভিন্নভাবে সহযোগিতা প্রয়োজন। এ অবস্থায় সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি শিশুটির সন্ধানে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
কেউ শিশুটির সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
শিশুটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

