জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন।
চার দিনের সরকারি জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সফরে জাপানের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
উল্লেখ্য, দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। পরে ত্রুটি মেরামত শেষে বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

