জুলাই গণঅভ্যুত্থানের ৭ মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের ৭ মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের ৭ মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১১ জনের
নয়া দুনিয়া ডেস্ক:
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় ২৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত প্রসিকিউশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাতটি মামলার রায়ে মোট ৬৮ জন দণ্ডিত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩ জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন। একজন আসামি খালাস পেয়েছেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মোট ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে ২৬টি মামলা বিচারাধীন এবং ৪৪টি মিস কেস হিসেবে রয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের সাবেক রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে, এসব মামলায় পলাতক আসামিদের বিচারের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রসিকিউটররা।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার চলছে। বাকি মামলাগুলোর বিচারপ্রক্রিয়াও দ্রুত শেষ করার প্রত্যাশা জানিয়েছে প্রসিকিউশন।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

