ভারতকে ২৭-০ গোলে হারালো বেনিন
ভারতকে ২৭-০ গোলে হারালো বেনিন

ভারতকে ২৭-০ গোলে হারালো বেনিন
স্পোর্টস নয়া দুনিয়া
চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপ ফুটবলে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে আফ্রিকার দেশ বেনিন। মঙ্গলবার (২০ অক্টোবর) সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বেনিনের যুবারা।
৮০ মিনিটের এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বেনিন। তাদের আক্রমণের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে ভারতীয় দল। বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো প্রত্যেকে চারটি করে গোল করেন। ইজুদিন বুকারি করেন হ্যাটট্রিক। এ ছাড়া ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলেও ব্যবধান বেড়ে যায়।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল বেনিন। ভারতের বিপক্ষে ২৭ গোলের জয়ে দুই ম্যাচে দলটির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুই ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকে কোনো গোল হজম করেনি তারা।
টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে বেনিন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হওয়ার কথা ছিল দলটির। ওই ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

