শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে বাড়তি নিরাপত্তা ও সেবা, স্বস্তির -নিশ্বাস যাএীদে
যাত্রীরা জানান, এবার টিকিট প্রাপ্তি সহজ হয়েছে এবং স্টেশনে শৃঙ্খলা বজায় রয়েছে। নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে বাড়তি নিরাপত্তা ও সেবা, স্বস্তির -নিশ্বাস যাএীদের।
নিজস্ব প্রতিবেদন,
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে স্টেশন এলাকায় বিশেষ তৎপরতা শুরু হয়েছে।
পূজা উপলক্ষে ঘরমুখো যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ায় স্টেশনের প্রবেশপথ, বহির্গমনপথ, প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার ও অপেক্ষমাণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। টিকিট কালোবাজারি প্রতিরোধ, মাদক ও চোরাচালান রোধ এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
যাত্রীরা জানান, এবার টিকিট প্রাপ্তি সহজ হয়েছে এবং স্টেশনে শৃঙ্খলা বজায় রয়েছে। নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কবীর উদ্দীন বলেন, শারদীয় দুর্গাপূজা সকলের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিটি যাত্রী যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

