পূজা মন্ডপ পরিদর্শনে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রী
শারদীয়া দুর্গা উৎসবের মহা নবমীতে পূজা মন্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার ঢাকা থেকে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পূজামণ্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফরে প্রধানমন্ত্রী
নয়া দুনিয়া ডেস্ক: ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগ সফরের কর্মসূচি নিয়ে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর।
রংপুরের কর্মসূচি শেষে রাজশাহী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর বিকেলে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। দিনের কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

