মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
পূজামণ্ডপ ও দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী দুই কর্মসূচিতে থাকবেন জামায়াত আমির চট্টগ্রাম ব্যুরো

মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
নয়া দুনিয়া | নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে চট্টগ্রামে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে র্যাডিসন ব্লু হোটেলে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সকালে চট্টগ্রামে পৌঁছে জামায়াতের পৃথক দুটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

