দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করছি: ইশরাক
তবে পদত্যাগের পেছনে ঠিক কী বিশেষ কারণ রয়েছে, সে বিষয়ে তাঁর বক্তব্যে বিস্তারিত কিছু জানা যায়নি।

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করছেন ইশরাক
নয়া দুনিয়া |
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইশরাক হোসেন। তাঁর দাবি, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি; বিশেষ কারণে তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইশরাক হোসেন বলেন, “দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
এর আগে রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
তবে পদত্যাগের পেছনে ঠিক কী বিশেষ কারণ রয়েছে, সে বিষয়ে তাঁর বক্তব্যে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

