জুলাই হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক ও পলককে কারাগারে পাঠানোর আদেশ
জুলাই হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক ও পলককে কারাগারে পাঠানোর আদেশ
জুলাই হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক ও পলককে কারাগারে পাঠানোর আদেশ
নিজস্ব প্রতিবেদক: জয়নাল আবদীন
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে এক বাসচালককে হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মামুন (২৫) নামে এক বাসচালক শরীরের বিভিন্ন স্থানে, মাথায় ও বাম চোখে গুলিবিদ্ধ হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিকিৎসার পর সুস্থ হয়ে মামুন ২০২৫ সালের ২১ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন আদালতে এ আবেদন করেন। রোববার শুনানিতে রাষ্ট্রপক্ষ তাঁদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আবেদন মঞ্জুর করেন।
আনিসুল হক ও পলক আগে থেকেই অন্য মামলায় কারাগারে আটক রয়েছেন। নতুন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আদেশের ফলে তাঁদের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমে আরও একটি মামলা যুক্ত হলো।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

