নির্ধারণ হলো অমর একুশে বইমেলার সময়সূচি
নির্ধারণ হলো অমর একুশে বইমেলার সময়সূচি

নির্ধারণ হলো অমর একুশে বইমেলার সময়সূচি
আল আমিন মোহ, | নায়া দুনিয়া
অমর একুশে বইমেলার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ বইমেলা।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত অমর একুশে বইমেলা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

