রাড্ডার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটাম আরমানের
রাড্ডার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটাম আরমানের

রাড্ডা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আরমানের ৭ দিনের আল্টিমেটাম
নয়া দুনিয়া |
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান।
রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন। এ সময় তিনি অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
আরমান বলেন, সাত দিনের মধ্যে চিহ্নিত অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তদন্তের দায়িত্ব মিরপুর জোন থেকে সরিয়ে কোনো কেন্দ্রীয় বাহিনীর হাতে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে।
তিনি আরও বলেন, রাড্ডার ঘটনা শুধু মিরপুরের নয়; এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গেও সম্পর্কিত। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা গেলে দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর বার্তা দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি এখনো তদন্তাধীন।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

