সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক | নয়া দুনিয়া
বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর সেই ভূত বিএনপি সরকারের ওপর চেপে বসেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই ভূত হলো জনগণকে অপমান করার ভূত।
তিনি আরও বলেন, জনগণের রায়কে অবজ্ঞা করা এবং মানুষকে উপহাস করার প্রবণতা থেকে সরকারকে সরে আসতে হবে।
সেমিনারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

