১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পীর সাহেব চরমোনাই
প্রথমবারের মতো ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পীর সাহেব চরমোনাই

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন পীর সাহেব চরমোনাই। এ ছাড়া বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির দাওয়াতি সভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

