সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত
নিজস্ব প্রতিবেদক | নয়া দুনিয়া
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের (এমপি) স্ত্রীই সবার আগে সেই কার্ড নেওয়ার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের ছেলে-মেয়ে ও আত্মীয়স্বজনের সুবিধা পাওয়ার উদাহরণ দেখা গেছে। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিধবা কার্ড চালু করে আর্থিক সহায়তা দেওয়া হলে এমপির স্ত্রীও সবার আগে সেই কার্ড নেওয়ার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, একইভাবে বেকার কার্ড চালু করা হলেও প্রভাবশালীরা আগে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারেন। এ ধরনের মানসিকতা পরিহার করে যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
তরুণ প্রজন্মের মাধ্যমে যোগ্যতা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন এনসিপির এই নেতা।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

