৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের মতবিনিময় সভা
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের মতবিনিময় সভা

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক | নয়া দুনিয়া
৩১ অক্টোবর ২০২৬ ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার আমীরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
সভায় ৩১ অক্টোবরের লংমার্চ বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

