ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জসিম উদ্দিন
ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জসিম উদ্দিন

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জসিম উদ্দিন
রাজপথের আন্দোলন, মামলা ও কারাবরণের অভিজ্ঞতা—সব মিলিয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি জসিম উদ্দিন। তাঁকে নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ।
ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে একাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে জসিম উদ্দিনকে। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারাবরণও করতে হয়েছে বলে দাবি তাঁর অনুসারীদের।
শুধু দলীয় কর্মসূচিই নয়, সরকারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন তিনি। নেতাকর্মীদের দাবি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয় করে অবরোধ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জসিম উদ্দিন। তাঁদের মতে, আন্দোলনের কঠিন সময়ে তাঁর সাংগঠনিক তৎপরতা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করেছে।
নেতাকর্মীদের ভাষ্য, সাংগঠনিক দক্ষতা, রাজপথের অভিজ্ঞতা এবং কর্মীদের বিপদে-আপদে পাশে থাকার কারণে জসিম উদ্দিনের প্রতি তাঁদের আস্থা তৈরি হয়েছে। এসব বিবেচনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নতুন কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তাঁরা।
সব মিলিয়ে ত্যাগ, আন্দোলনের অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার বিষয়গুলো সামনে রেখে দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জসিম উদ্দিন। কমিটি ঘোষণার আগে নেতাকর্মীদের প্রত্যাশা স্পষ্ট: ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বই পাক সংগঠনের শীর্ষ পদের স্বীকৃতি। চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেদিকেই এখন তাকিয়ে সবাই।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

