প্রচ্ছদ
টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়
টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক:
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কুড়িগ্রামের উলিপুর উপজেলায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

