জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলেন শামা ওবায়েদ
জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলেন শামা ওবায়েদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও আলজেরিয়ার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

