ফ্যামিলি কার্ডের আওতায় আসছে সাড়ে ৪ কোটি পরিবার
ডিসেম্বরের মধ্যে তথ্যভান্ডার তৈরির লক্ষ্য, চলতি অর্থবছরে কার্ড ও ভাতা পাবেন নতুন ৪০ লাখ নারী

ফ্যামিলি কার্ডের আওতায় আসছে সাড়ে ৪ কোটি পরিবার
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে একটি একক ডিজিটাল ডেটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
সরকারের এ কর্মসূচির লক্ষ্য নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও স্বাবলম্বিতা নিশ্চিত করা। তথ্য সংগ্রহের মাধ্যমে পরিবারগুলোর তথ্য সমন্বিত ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে।
তবে তথ্য সংগ্রহের আওতায় আসা এবং আর্থিক সহায়তা পাওয়া এক বিষয় নয়। কারা কী ধরনের সহায়তা পাবেন, তা কর্মসূচির নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।
প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্সে দ্রুত শেয়ার করতে ক্লিক করুন

